বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোহরপুর ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২২ ইং
মনোহরপুর ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, মনোহরপুর: চুয়াডাঙ্গার জীবননগরে সমৃদ্ধি কর্মসূচির মনোহরপুর ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মনোহরপুরে অবস্থিত জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য গোলাম রসূল, মাধবখালী বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার জোয়েদ আলী, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খালেক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক ও ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক অ্যাড. আকিমুল ইসলাম আকমান, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার আজিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী ইশরাত জাহান, ফারজানাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সজল।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’