বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের এক রোগী শনাক্ত

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের এক রোগী শনাক্ত
রুদ্র রাসেলঃ চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের এক রোগী শনাক্ত করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (০৯জুন) এ রোগী শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। মাঙ্কিপক্স উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচদ্র ইউনিয়ন ভন্ডরদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ওই নারীর ছেলে বলেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক আমার বোনকে জানিয়েছেন মায়ের শরীরের ফোসকা গুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ৬০ঊর্ধ্ব এক বৃদ্ধা হাতের তালু, হাতের আঙ্গুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা ওঠা, জ্বর, মাথাব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা ও শরীরে দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসে। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ক জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করবে। নমুনা পরীক্ষা রিপোর্ট  পাওয়ার পর জানা যাবে আসলে তিনি মাঙ্কিপক্স রোগে আক্রান্ত কিনা


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’