রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২২ ইং
জীবননগরে মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে নকল পণ্য বিক্রির অভিযোগ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা একটার দিকে জীবননগর শহরের জোবায়ের স্টোরে এ জরিমানা করা হয়। জানা গেছে, প্রাণ কোম্পানির চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগর শহরের জোবায়ের স্টোরে অভিযান পরিচালনা করেন। অভিযানে জোবায়ের স্টোর থেকে নকল প্রাণ কোম্পানির স্টিকার লাগানো নকল পেপসি ক্যাপ ও জুস আটক করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় জোবায়ের স্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করে জীবননগর থানার পুলিশ।  


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক