রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিহত ফায়ার ফাইটারদের স্মরণে ঝিনাইদহে শোক পালন

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২২ ইং
নিহত ফায়ার ফাইটারদের স্মরণে ঝিনাইদহে শোক পালন
ঝিনাইদহ অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডুতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি নির্বাপনের সময় কন্টেইনারে রাসায়নিক বিষ্ফোরণে ও আগুনে দগ্ধ হয়ে নিহত ফায়ার ফাইটারদের স্মরণে ঝিনাইদহে শোক কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সদস্যরা বুকে কালো ব্যাচ ধারণ করেন। অর্ধনমিত রাখে ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা। এরপর তারা নিহত সহকর্মীদের স্মরণে সালাম প্রদর্শন করেন। সেসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডুতে কন্টেইনার ডিপোতে অগ্নি নির্বাপনের সময় বিষ্ফোরণে ও আগুনে দগ্ধ হয়ে আমাদের সহযোদ্ধা ৯ ফায়ার ফাইটার নিহত জীবন দেয়। আমরা চরমভাবে শোকাহত একসাথে এতো সদস্যকে হারিয়ে। তবুও জীবন বাজি রেখে মানুষের সেবায় আগামীতেও কাজ করে যাব ফায়ার সার্ভিস। এছাড়া জেলার সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও মহেশপুর স্টেশনেও এ কর্মসূচি পালিত হয়। ফায়ার সার্ভিস অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আজ থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত এ শোক কর্মসূচি অব্যাহত থাকবে।  


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক