বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কুকুরের কামড়ে মেয়র প্রার্থী আহত

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২২ ইং
ঝিনাইদহে কুকুরের কামড়ে মেয়র প্রার্থী আহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম কুকুরের কামড়ে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের সার্কিট হাউস সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। দলের সহ-প্রচার সম্পাদক হাসানুর রহমান এজাজী জানান, গণসংযোগকালে হঠাৎ এক কুকুর এসে তাঁর পায়ে কামড় দেয়। দ্রুত তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। র‌্যাবিস ভ্যাকসিন বিভাগ বন্ধ থাকায় তাঁকে ইনজেকশন দেওয়া সম্ভব হয়নি। এদিকে গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী হাতপাখা প্রতীকের সিরাজুল ইসলামকে কুকুরে কামড়ানোর খবরটি দ্রুত ভাইরাল হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’