বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২২ ইং
জীবননগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
জীবননগর অফিস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবননগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর পৌর শহরের আখ সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল হাসান মো. আবু তালেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এখলাচুর রহমান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুদ, আরিফ, ইকরামুল হক ইকরা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. সুমন বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’