দামুড়হুদার ইউএনও’র সাথে জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাত
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০২২
ইং
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দামুড়হুদা অফিস ইনচার্জ ও পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাক্ষাত করেন। এসময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল আলম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দামুড়হুদা অফিসের ক্যাশিয়ার মাসুমবিল্লা, অফিস সহকারী সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স