বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২২ ইং
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা থানার কেদারনগর পশ্চিমপাড়ার লাল্টু মিয়ার ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে র‌্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন রেলস্টেশন বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি আলমডাঙ্গা থানাধীন রেলস্টেশন বাজারের দক্ষিণ পাশে আলমডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ৩৮ (আটত্রিশ) পাতায় ১০টি করে সর্বমোট ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’