প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পীরপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান, জগন্নাথপুর গ্রামের সদর উদ্দীনের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের সরদ উদ্দীনের মেয়ে মুক্তা খাতুন ওরফে বৃষ্টি।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই জাহিুদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারিবারি ৫৪/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান ও জগন্নাথপুর গ্রামের সদর উদ্দীনের ছেলে এসসি ২১/১৯ মামলার আসামি রবিউল ইসলাম বাবু ও মেয়ে মুক্তা ওরফে বৃষ্টিকে আটক করে। গতকালই তাঁদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন