দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2022-02-17 ইং
দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পীরপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান, জগন্নাথপুর গ্রামের সদর উদ্দীনের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের সরদ উদ্দীনের মেয়ে মুক্তা খাতুন ওরফে বৃষ্টি।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই জাহিুদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারিবারি ৫৪/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান ও জগন্নাথপুর গ্রামের সদর উদ্দীনের ছেলে এসসি ২১/১৯ মামলার আসামি রবিউল ইসলাম বাবু  ও মেয়ে মুক্তা ওরফে বৃষ্টিকে আটক করে। গতকালই তাঁদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)