সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মেয়র ও চেয়ারম্যানদের কম্বল দিলেন এমপি আনার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২২ ইং
কালীগঞ্জে মেয়র ও চেয়ারম্যানদের কম্বল দিলেন এমপি আনার

প্রতিবেদক, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কম্বল তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, ৪ নম্বর নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুদ।

এসময় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, মেয়র ও চেয়ারম্যানদের কাছে ২২০০ কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বল স্ব স্ব নির্বাচনী এলাকায় গরিব অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করবেন। কেউ যেন শীতের কষ্ট না করে সেই অনুযায়ী তালিকা করে স্থানীয় ইউপি মহিলা ও পুরুষ মেম্বার এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে বিতরণ করবেন। এছাড়াও তিনি করোনা মহামারি রোধে স্বাস্থ্য সচেতনতার জন্য মেয়র ও চেয়ারম্যানদের দিকনির্দেশনা দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী