জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে আলীম নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আলীম রায়পুর বাজার পাড়ার মৃত সুন্নত মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর রায়পুর ইউনিয়নের বাজার পাড়ায় মাদক সেবনে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিত্বে মাদকসেবী আলীমের বাড়িতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। এসময় তাঁর বসতবাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(২১) ধারার অপরাধে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানার উপ-পরিদর্শক এসআই) মো. আমির হোসেন। এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
সমীকরণ প্রতিবেদন