সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২২ ইং
ঝিনাইদহে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে পোড়াহাটি ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিসিক প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সহসভাপতি টিপু সুলতান, সহ-সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান ও কোষাধ্যক্ষ নাজমুল হাসান দুলাল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া সংবর্ধনা প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী