সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২২ দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারস্থ প্রয়াত শিক্ষক ও পুরাতন জাকের কাজী আব্দুল ওহাবের নিজ বাসভবনের সামনে এ জলসা সভার আয়োজন করা হয়। জাকের পার্টি জীবননগর থানা সভাপতি ওবাইদুল হক ফিণ্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল। দ্বিতীয় বক্তা ছিলেন তালাবা ফ্রন্টের খুলনা বিভাগীয় সভাপতি হযরত মাওলানা মাহমুদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, পৌর সদস্য আরাফাত রহমান, ছাত্রফ্রন্টের সভাপতি কাজী কবির হোসেন কবি, যুবফ্রন্টের সভাপতি আব্দুস সালাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহাদৎ হোসেন ওরফে সাধু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বিশ্বাস, রায়পুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক ও বাঁকা ইউনিয়ন সভাপতি আজিজুল হক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী