সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের নলকুব শ্রমিক সংগঠনের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২২ ইং
আলমডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের নলকুব শ্রমিক সংগঠনের কমিটি গঠন

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের নলকুব শ্রমিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন শ্রমিক ইউনিয়নের অফিসকক্ষে নলকুব শ্রমিক সংগঠনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শেখ ও উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা নলকুব শ্রমিক লীগের সভাপতি হিসেবে নজির উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলামের নাম কণ্ঠভোটে পাশ হয়। নজির উদ্দিনকে সভাপতি ও শহিদুল ইসলামকে সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী