সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ

প্রতিবেদক, মুজিবনগর:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের পক্ষ থেকে মুজিবনগর ভবরপাড়া মিশন এতিমখানায় শীতার্ত শিশুদের মধ্যে কম্বল প্রদান করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ভবরপাড়া মিশন এতিমখানায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রধান শিক্ষক মালতী মালোর কাছে কম্বল প্রদান করেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মি. আদম বিশ্বাস, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, সাবেক বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন, ভবরপাড়া গ্রামের ইউপি সদস্য সিবাস্তিয়ান মল্লিক ঝড়ু, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী