সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
মহেশপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক, মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রি কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম শাহজামান মোহনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু ও চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দবীর উদ্দিন বিশ্বাস।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী