সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ছয়জনেক জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ছয়জনেক জরিমানা

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় তামাকজাত দ্রব্য ব্যবহার করাই দুজনকে ৫ হাজার টাকা ও  স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে ৮ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আলমডাঙ্গা প্রধান সড়কে শাওন ও মণ্টু মিয়ার দোকানে অভিযান চালিয়ে তাঁদের দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড প্রদর্শনের অপরাধে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী মণ্টুর দোকানে ২ হাজার টাকা ও শাওনের দোকানে ৩ হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আলমডাঙ্গা প্রধান সড়কে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০-এর ২৬৯ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে দুইশ টাকা করে মোট ৮ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী