অবসরপ্রাপ্ত লে.কর্নেল কামরুজ্জামান চুয়াডাঙ্গায় দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। গতকাল রাতে ইমেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, বিজিবিএম ও রোটারি ক্লাব, ঢাকার সহায়তায় ৬৪০টি কম্বল গত শুক্রবার থেকে রোরবার পর্যন্ত চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় মজিবুল হক মালিক মজুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)
সমীকরণ প্রতিবেদন