সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোন থেকে সুস্থ হয়ে অফিস করছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও সিভিল সার্জন

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
করোন থেকে সুস্থ হয়ে অফিস করছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে অফিস করছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নবাগত জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। গতকাল রোববার থেকে জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা অফিস করেছেন। গত ১৬ই জানুয়ারি রোববার তাঁদের দুজনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান ১৪ দিন হোম আইসোলেশনে ছিলেন। পরে করোনা টেস্টে তাঁদের নেগেটিভ আসলে রোববার থেকে উভয়েই অফিস করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এসডিসি) জাকির হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। উল্লেখ্য, চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান গত ১৩ই জানুয়ারি যোগদান করেন এবং জেলা সিভিল সার্জন ড. সাজ্জাৎ হাসান গত ১০ জানুয়ারি চুয়াডাঙ্গায় যোগদান করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী