সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতের তীব্রতার সাথে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২২ ইং
জীবননগরে শীতের তীব্রতার সাথে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা

জীবননগর অফিস:

জীবননগরে শীতের তীব্রতার সাথে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে সংগ্রহ করা নমুনায় বেশিরভাগই করোনা পজিটিভ হচ্ছে। এরপরেও মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৫ জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এদিকে, প্রতিনিয়ত করোনা রোগী শনাক্ত হলেও এখনও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, ব্যবহার করছে না মাস্ক-হ্যান্ডস্যানিটাইজার, দেদারছে চলছে মার্কেটগুলো। সরকারিভাবে নিয়ম বেধে দিলেও কোনো মার্কেট ও হোটেল মালিকরা এসব নির্দেশনা মানছে না। সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই চলছে এসব মার্কেট, খাবার হোটেল, রেস্টুরেন্ট ও কফি হাউজ। ফলে এসব স্থান থেকেই ছড়াতে পারে মহামারি করোনাভাইরাস বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা শনাক্ত হওয়া রোগী বাড়িতে না থেকেই ঘুরে বেড়াচ্ছে চায়ের দোকানসহ গোটা এলাকায়। চিকিৎসকরা করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তিসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিলেও অনেকেই চিকিৎসকের সাথে অসদাচারণ করাসহ স্বাস্থ্যবিধি মানতে নারাজ।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘জীবননগরে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তবে যে সব ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের বিষয়ে যদি একটি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও বেশি রোগী শনাক্ত হবে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যতটুকু পারছি মানুষকে সচেতন করছি।’ জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে নির্দেশনা মেনে যারা ব্যবসা পরিচালনা না করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। যারা স্বাস্থ্যবিধি মানছে না এবং মাস্ক ব্যবহার করছে না, তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছি। এটা আমাদের চলমান আছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী