সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১১০ লিটার চোলাই মদসহ রানা আটক

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ১১০ লিটার চোলাই মদসহ রানা আটক

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১১০লিটার চোলাই মদসহ রানা বাশফোঁড় নামে একজনকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গা পৌরসভাধীন পৌর কলেজ মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের ওই বিশেষ দলটি চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড়স্থ শাহনাজ কর্টেজের সামনে অভিযান পরিচালনা করে এবং পৌর এলাকার বড় বাজার এলাকার মৃত রামনাথের ছেলে রানা বাশফোঁড়কে (৩৬) আটক করে। এসময় আটক রানার হেফাজত হতে ১০টি জারে সংরক্ষিত ১১০ লিটার চোলাই মদ, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ৪৭৭০/- টাকাসহ উদ্ধার করে র‌্যাব। আটককৃত রানাকে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক মামলায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড়স্থ শাহনাজ কর্টেজ এর সামনে পাঁকা রাস্তার উপর



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী