শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় লোকমোর্চার স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২২ ইং
দামুড়হুদায় লোকমোর্চার স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:

চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাবেক সভাপতি প্রয়াত অ্যাড. আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাবেক সভাপতি ও হাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোহাম্মদ আলী শাহ মিণ্টুসহ সকল প্রয়াত সদস্যদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  বিকেল চারটার দিকে উপজেলা লোকমোর্চার আয়োজনে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজর অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ  সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জনি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, পরিবেশবিষয়ক সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল শিশিরসহ বিভিন্ন উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন  দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাফায়েত।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল গ্রেপ্তার