সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২২ ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপরে মাদক সেবনের দায়ে লালন শেখ নামের এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লালন শেখ মেহেরপুর শহরের নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, মাদক সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় লালন শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে লালন শেখকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী