জীবননগর অফিস:
জীবননগরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন বিশ্বাস (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক মিলন বিশ্বাস মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মুছা বিশ্বাসের ছেলে।
জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই ভবতোষ রায় ও এএসআই ইমামুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর পৌরসভার প্রবেশ পথের সম্মুখে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিলন বিশ্বাসকে ১ হাজার ৫৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন তাঁরা। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন