সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কবিরাজ বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় কবিরাজ বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে মায়ের সাথে কবিরাজ বাড়িতে যাওয়ার পথে তিন বছর বয়সী শিশুসহ এক গৃহবধূ দশমাইল বাজার থেকে নিখোঁজ হয়েছেন। পাঁচ দিন অতিবাহিত হলেও কোনো স্ত্রী-সন্তানের খোঁজ না পেয়ে দিশাহারা স্বামী।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর রনগোহাইল গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে শিলনের (৩৩) সাথে আনুমানিক ১০ বছর পূর্বে ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার শহিদুল ইসলামেরে মেয়ে দিপালীর (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিপালীর মাথায় মাঝে মধ্যে সমস্যা দেখা দিতো। এরই মধ্য তাঁদের সংসারে দুই পুত্র সন্তানের জন্ম হয়। বড় ছেলের বয়স ৯ বছর ও ছোট ছেলের বয়স ৩ বছর। গত কয়েক মাস যাবত দিপালীর মাথায় সমস্যা বেশি হওয়ায় ডাক্তার-কবিরাজ করেও ভালো না হওয়ায় অবশেষে দিপালীর মা সাধুহাটি পরেজখালী গ্রামের জনৈক এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত সোমবার সকালে স্বামী বাড়ি থেকে তিন বছরের বাচ্চাসহ কবিরাজ বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। পরে দশমাইল বাজার থেকে গাড়ি পরিবর্তন করতে গিয়ে দিপালীর মা অন্য মনস্ক হয়ে কিছুদূর হেঁটে গিয়ে দেখেন পিছনে দিপালী নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে খরব দেন। সম্ভাব্য আত্মীয়-স্বজনসহ সকল জায়গায় খুঁজেও গত পাঁচ দিনে তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়েছেন। নিখোঁজ গৃহবধূ দিপালীর স্বামী শিলন বলেন, তাঁর স্ত্রী প্রায়ই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তো। তিন বছরের বাচ্চাসহ স্ত্রীকে খুঁজে পেতে তিনিসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে। তিনি বলেন, হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল কালো রংয়ের বোরকা। আর স্ত্রীর গায়ের রং উচ্চল শ্যামলা। যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি তাঁর স্ত্রী-সন্তানকে দেখে থাকেন, তবে ০১৯৫৩৫০৩৯৬১ নম্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা