সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২২ ইং
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর নামক স্থানে ট্রাকচাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে গান্না-বাজার গোপালপুর সড়কের মাধবপুর পশুহাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক। কলেজ শিক্ষক মহিদুল ইসলামের বাড়ি কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে।

গান্না বাজারের ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলযোগে মহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। তিনি মাধবপুর পশুহাটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী