সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় দুই আওয়ামী লীগ নেতা বহিস্কার

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২২ ইং
শৈলকুপায় দুই আওয়ামী লীগ নেতা বহিস্কার

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপায় ৮ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকা) বিপক্ষে নির্বাচন করায় ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন বিশ^াস ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোছা. শাফিয়া খাতুনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ^াস ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নৌকার বিপক্ষে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হলো।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী