প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে উজ্জল হোসেন নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার গোকুলনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জল হোসেন স্বরুপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
দত্তনগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাগর শিকদার জানান, সোমবার দিবাগত রাতে মহেশপুর থানার ওসির দিকনির্দেশনায় ফোর্স সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি উজ্জল হোসেনকে আটক করি। সে একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানা, অন্যথায় আরও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিল। তাকে আটক করে থানায় সোপর্দ করাসহ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন