সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মতিয়ার মল্লিক (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুরে মতিয়ার মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়। আটককৃত মতিয়ার মল্লিক দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মল্লিক পাড়ার মৃত মহাব্বত মল্লিকের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে মতিয়ার মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে মতিয়ার মল্লিকের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ মতিয়ার মল্লিককে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী