জেলা নির্বাচন অফিসার বললেন- মিছিল, শোডাউন ও জনসভা করলেই প্রার্থিতা বাতিল
আকিমুল ইসলাম, তিতুদহ:
চুয়াডাঙ্গায় সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে এ ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়ন জমাদানকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ বলেছেন, নির্বাচনে মিছিল, শোডাউন ও জনসভা করা যাবে না। তবে পথসভা করা যাবে। কিন্তু ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। নিয়ম না ভেঙে আচরণ-বিধি মেনে চলবেন। না মানলে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনের মাঠে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী আচরণ-বিধি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের লটারি করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার ও তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান। তিতুদহ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুকুর আলী পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন দলীয় প্রতীক হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপু পেয়েছেন আনারস প্রতীক।
ইউপি সদস্য প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন:
১ নম্বর ওয়ার্ডে মহিউদ্দীন মঙ্গল (মোরগ), নাজমুল হক (তালা), মুকুল হোসেন (ফুটবল) ও বাবুল হোসেন (টিউবওয়েল)। ২ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), শাহ্ আলম (ফুটবল), আবু বক্কর শাহ্ (মোরগ) আমিরুল ইসলাম (তালা) ও সুবারেক হোসেন (ভ্যানগাড়ি)। ৩ নম্বর ওয়ার্ডে আশাদুল আলী (ব্যাট), আহাদ আলী (টিউবওয়েল), আলমগীর হোসেন (আপেল), আলমগীর হুসাইন (ফুটবল), ছেনাউল্লাহ্ (তালা), নেয়ামক আলী (মোরগ), ইসমাইল হোসেন (ভ্যানগাড়ি) ও বেল্টু (বৈদ্যুতিক পাখা)। ৪ নম্বর ওয়ার্ডে সামসুল আলম (ফুটবল), মতিয়ার রহমান (টিবউওয়েল), তাহাজদ্দিন (মোরগ), আ. রাজ্জাক (তালা) ও সেণ্টু মিয়া (ভ্যানগাড়ি), ৫ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান (টিউবওয়েল), জাকের বিশ্বাস (মোরগ), শরিফুজ্জামান শামীম (ফুটবল) ও কাছেদ আলী (টর্চলাইট)।
৬ নম্বর ওয়ার্ডে ইলিয়াস হোসেন (ফুটবল), শফিকুল ইসলাম (তালা), ইনসান মিয়া (টিউবওয়েল), সামসের হোসেন (মোরগ) ও জহুরুল ইসলাম (ভ্যানগাড়ি)। ৭ নম্বর ওয়ার্ডে রিপন আলী লস্কর (টিউবওয়েল), মিলন মিয়া (মোরগ) ও আনসার আলী (ফুটবল)। ৮ নম্বর ওয়ার্ডে তসলিমুজ্জামান সাগর (ফুটবল), আব্দুস সামাদ (মোরগ) ও গোলাম রাসুল (টিউবওয়েল)। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম (টিউবওয়েল), সুজন হোসেন (তালা) ও কামাল হোসেন (ফুটবল) ও সেলিম রেজা (মোরগ)।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে রওশন আরা (তালগাছ), শাহারবানু (সূর্যমুখী ফুল), নুরজাহান (মাইক), আমেনা খাতুন চাঁদনি (হেলিকপ্টার) ও সাগরী খাতুন (ক্যামেরা)। ২ নম্বর ওয়ার্ডে চম্পা খাতুন (মাইক) ও জেসমিন আক্তার (হেলিকপ্টার)। ৩ নম্বর ওয়ার্ডে উম্মে সালমা কাজলী (হেলিকপ্টার), রেহেনা খাতুন (তালগাছ) ও মুক্তি আরা (মাইক)।
সমীকরণ প্রতিবেদন