সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২২ ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্বের কমিটির সহসভাপতি মুস্তাফিজুর রহমান এলবি লিটন। এসময় মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক নবচিত্র, প্রতিদিনের কথা ও ডেইলি ইন্ডাস্ট্রিজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং সাবেক সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুকে সভাপতি এবং দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুদীপ্ত সালামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান এলবি লিটন, সহসভাপতি আনিচুর রহমান লিটন, ডা. আবুল কালাম আজাদ, বিপ্লব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বুল হোসাইন (দেশের কণ্ঠ), হাবিবুর রহমান রুবেল (দৈনিক আমার সংবাদ), মাওলানা তৈয়াবুর রহমান (দৈনিক পশ্চিমাঞ্চল), ডা. মো. আশরাফুল ইসলাম (মেহেরপুর প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জাভেদ হাসান আক্তার (দৈনিক সময়ের সমীকরণ), সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (সকালের সময়), দপ্তর সম্পাদক সোহরাব হোসেন (বাংলাদেশের আলো), প্রচার সম্পাদক রাজন, অর্থ সম্পাদক আব্বাস উদ্দীন, ধর্মবিষয়ক সম্পাদক শরিফ আহম্মেদ চাঁদ, সাহিত্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ইকতিয়ার উদ্দীন (দৈনিক শ্যামবাজার), আইসিটিবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, কার্য নির্বাহী সদস্য শাহাদত মাস্টার, আরিফুর রহমান, সবুজ সাহরিয়ার, মামুনুর রশিদ, আল মামুন হাসান, আশিকুজ্জামান ও কামরুল হাসান লিবন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী