সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সেবাবাগ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহিদুল ইসলাম মুহিদ

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২২ ইং
আলমডাঙ্গা সেবাবাগ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহিদুল ইসলাম মুহিদ

আলমডাঙ্গা হারদী সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহিদুল ইসলাম মুহিদ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশিরভাগ সদস্যের মতামতের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোহিদুল ইসলাম মুহিদের নাম প্রস্তাব করলে সকলে তাঁকে সমর্থন দিলে মোহিদুল ইসলাম সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

মোহিদুল ইসলাম মুহিদ সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক আলহাজ্ব ঠান্ডু রহমান, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, সমাজসেবক আব্দুল কুদ্দুস, আতিয়ার রহমান, সোহরাব হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী