সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২২ ইং
শৈলকুপায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান স্বপন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা স্বপনকে কুপিয়ে হত্যা করে। স্বপন বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন।

নিহতের বোন-জামাই লিমন হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার্ড করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত একজন মারা গেছেন। এর সাথে যারা জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী