সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২২ ইং
ঝিনাইদহে স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে জান্নাতুল মাওয়া রাত্রি নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যারচেষ্টাসহ শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঝিনাইদহ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল চাকলাপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর মা শরীফা পারভীন অভিযোগ করেন, চাকলাপাড়া বুলু মিয়া সড়কে ২০৭ দাগে ৫ শতাংশ জমি কিনে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। জমি কেনার পর থেকেই প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে সোহানুর রহমান রানা নানাভাবে তাঁদের হয়রানি করতে থাকে। মাঝে মাঝে বাইরের লোকজন এনে তাঁদের হুমকি দেওয়া হয়। তাঁদের কাছে জমি বিক্রি করে এলাকা না ছাড়লে মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। স্বামী আব্দুর রাজ্জাক ক্যানসারে আক্রান্ত হওয়ায় নীরবে তারা অত্যাচার নির্যাতন হজম করে যাচ্ছেন। শুক্রবার বিকেলে প্রতিবেশী সোহানুর রহমান রানার নেতৃত্বে ৪/৫ জন লোক এসে অতর্কিতভাবে জান্নাতুলদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা ৫০ হাজার টাকা ও স্কুলছাত্রী জান্নাতুল মাওয়া রাত্রিকে তুলে নিয়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় জান্নাতুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্কুলছাত্রী রাত্রির মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী