সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহের আড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২২ ইং
তিতুদহের আড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া দাখিল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাদ্রাসায় পড়ুয়া ৪০ জনের মধ্যে মানবসেবামূলক এ কাজ করে সংগঠনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ছানোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার সিদ্দিকুর রহমান, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাখিপ্রেমী শাহিন সরকার। এছাড়াও সংগঠনের সকল কর্মীগণসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী