সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীর ওপর হামলা

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২২ ইং
তিতুদহে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীর ওপর হামলা

তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান টিপুর দুই সমর্থক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিতুদহের বাগানপাড়ায় নৌকা প্রার্থীর সমর্থকেরা ভোট চাওয়াকে কেন্দ্র করে মিজানুর রহমান টিপুর সহোদর শাজ্জদুল হক ঝণ্টুর গাড়িতে হামলা করে এবং গাড়ির কিছু অংশ ভেঙে যায়। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপুর সমর্থক ও নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা শুকুর আলীর সমর্থকের মধ্যে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় লোক ডাকাডাকি এবং সংঘর্ষ। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিপুর সমর্থক তিতুদহের বাগানপাড়ার মৃত জুমাত আলীর ছেলে বরকত ও রায়হানের ছেলে মুস্তাফিজুর মারাত্মক জখম হয়।

আহত বরকত বলেন, হুলিয়ামারি পাড়ার রুহুর মিয়ার ছেলে বরকত ও বাগান পাড়ার আজমের ছেলে তরিক ও আরিফুল নৌকার প্রভাব দেখিয়ে আমাদের ওপর হঠাৎ ধাক্কাতে থাকে আমরা তাকে ধাক্কানোর কারন জানতে চাইলে বলে ভোট চাইলে আরও মাইর দেব। এছাড়াও টিপুর ছোট ভাইয়ের গাড়ির ওপরও হামলা করে।

এবিষয়ে মিজানুর রহমান টিপু বলেন, আমরা কোন ধরনের হট্টগোল চায়না তবে ওরা কেন আমার সমর্থকের ওপর হামলা আমার ভাইয়ের মোটরসাইকেল ভাঙচুর ও দুই কর্মীর মুখে, চোখে ও মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত  করেছে। তবে তারা হঠাৎ কেন এটা করেছে সেটা আমি জানি না। তিনি আরও বলেন আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়।

এবিষয়ে নৌকার প্রার্থী শুকুর আলী বলেন তারাও আমার কর্মীকে না পেয়ে আমার মাথায় মেরেছে এর জন্য আমার কর্মীরাও তাদের কে মেরেছে।

এবিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই মীর মেজবাহুর বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছায় এবং কাউকে ঘটনাস্থলে পায়নি। পরে স্থানীয় সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন এরপর থেকে পুলিশ আরও তৎপর থাকবে এবং কোন ধরনের বিশৃঙ্খলা দেখলেই আইনি ব্যবস্থা নেব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী