সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিতদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ তাঁর পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল রোডে এ আয়োজন করে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুকে এক বেলার উন্নতমানের রান্না করা খাবার খাওয়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কানন আহম্মেদ, সানজিদ আহম্মেদ, সাজিদ হাসান রাজন, রিদয়, সাফফাতুল ইসলাম, ফরহাদ ওয়াহিদ শীতল, আরেফিন শুভ, সংগ্রাম, শুভ (ছোট), সোহান, সাজিদ, রনি, হিমেল, মুন্না, আব্দুল্লাহ, মানিক মিয়া, মিরাজ, কাজল, ইসমাইল, রকিবুল, প্লাবন, সনি, তুষার ইমরান, শোভন, ছাব্বির, রহমতুল্লাহ, মনি, রাজু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী