সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৪) সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা, সহসভাপতি মুন্সি আলমগীর হান্নান ও আজাদ মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দিন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ ও হাবিল হোসেন জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় ডায়াবেটিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২২ অনুষ্ঠিত হয়। বনভোজনে কবিতা আবৃতি, গান ও নাচ পরিবেশন করেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এসময় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার স্মার্টফোন লাভ করেন অ্যাড. আবু তালেব বিশ্বাস। সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঞ্চালনায় বনভোজনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বেলাল হোসেন, নির্বাচন কমিশনার অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস, ব্যবসায়ী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও আবু সাইদ মো. আহসানুজ্জামান বাবু , ডা. মিজানুর রহমান , ডা. নাহিদ ফাতেমা রত্না ও ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় জেহান ড্রিম ভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য দেখা করেন এবং মতবিনিময় করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী