সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২২ ইং
দর্শনায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান

মানবতার ব্রত নিয়ে অব্যাহতভাবে গরিব, অসহায় মানুষ ও শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’। এ ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে দর্শনা পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু সংখ্যক গরীব দুস্থ অসহায় শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়।

এ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ‘ভালোবাসার বন্ধন দর্শনার’ উপদেষ্টা এসএএম কিবরিয়া আজম, তাজউদ্দীন আহম্মেদ তাজ, সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নূরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাসুম ইকবাল, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, নির্বাহী সদস্য আমিনুর রহমান, সাধারণ সম্পাদক বাবু, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন প্রমুখ।

উল্লেখ্য, দর্শনা পৌর এলাকার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাস্টমস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু সংখ্যক গরিব দুস্থ অসহায় শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী