জীবননগরে ৫০ বোতল ফেনসিডিল ও একটি টিভিএস অ্যাপাসি ফোরভি মোটরসাইকেলসহ বশির সরদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই আব্দুর রহিম ফোর্স নিয়ে বেলা দুইটায় জীবননগর পৌর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের নারায়ণপুর মোড় থেকে নারায়ণপুর গ্রামের মৃত নিয়ামত সরদারের ছেলে এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী বশির সরদারকে আটক করেন। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন