জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আধারে শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে নিজে উপস্থিত হয়ে কম্বল পৌঁছে দিলেন ইউএনও। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশন ও ইয়ুথ এ্যাসেম্বলীর আয়োজনে পৌর শহরের বেশ কয়েকটি স্থানে অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে শীত নিবারনের জন্য তাদের হাতে কম্বল তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, লোকমোর্চার সদস্য সাজেদা আক্তার, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদ, সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান, সানজিদা জামান লাবনী, সাদিয়া , ঐশ্বর্য সাহা , ইজমী আজমী মিম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন