সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বদলে গেছে মৃত্যু পথযাত্রী প্রতিবন্ধী বৃদ্ধার জীবন

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বদলে গেছে মৃত্যু পথযাত্রী প্রতিবন্ধী বৃদ্ধার জীবন

রুদ্র রাসেল:

যেন মৃত্যুর অপেক্ষায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিঁড়ির নিচে পড়ে ছিলেন অজ্ঞাত এক প্রতিবন্ধী বৃদ্ধা। গতকাল সোমবার ওই বৃদ্ধাকে নিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ‘সিঁড়ির নিচে এখন তার মৃত্যুর অপেক্ষা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর গতকাল দুপুরেই হাসপাতালের দুজন পরিচ্ছন্নতাকর্মী ওই বৃদ্ধা নারীকে গোসল করিয়ে দেন। এদিকে পত্রিকায় অজ্ঞাত বৃদ্ধার বিষয়ে জানতে পেরে দুপুরের পরে হাসপাতালে হাজির হয় চুয়াডাঙ্গা উই ফর ইউ ফাউন্ডেশনের সদস্যরা। তাঁরা অজ্ঞাত এই নারীর জন্য পোশাক, দুটি কম্বল, বালিশ ও বিছানাসহ খাবারের ব্যবস্থাও করেন।

উই ফর ইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল বিশ্বাস অন্তর বলেন, ‘সকালে স্থানীয় একটি পত্রিকা পড়ে এই বৃদ্ধার ব্যাপারে জানতে পারি। সদর হাসপাতালের সিঁড়ির নিচে নোংরা অবস্থায় পড়ে থাকার বিষয়টিও ওই রিপোর্ট থেকেই জানতে পারি। এবিষয়টি সংগঠনের সদস্যদেরকে জানালে সকলেই ওই বৃদ্ধা নারীর জন্য এগিয়ে আসেন। দুপুরের পরেই আমরা সবাই মিলে তাঁর জন্য পোশাক, কম্বল, বালিশ-বিছানা ও খাবারের ব্যবস্থা করি। আমরা এখন থেকে নিয়মিত তাঁর চিকিৎসাসহ যাবতীয় খোঁজখবরও রাখব।’

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘অজ্ঞাত ওই প্রতিবন্ধী বৃদ্ধা চলাচল করতে না পারাই ও তাঁর পরিচর্যা করার কেউ না থাকায়, তিনি শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে তাঁকে যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ (গতকাল) সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী, উই ফর ইউ ফাউন্ডেশন ও বেশকিছু সাধারণ মানুষ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। রোগীটি আগের থেকে এখন অনেক ভাল আছেন। আমরা তার চিকিৎসার ব্যাপারে প্রথম থেকেই সজাগ ছিলাম।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী