সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দায়ের কোপে নবতিপর বৃদ্ধাসহ দুজন জখম

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
দায়ের কোপে নবতিপর বৃদ্ধাসহ দুজন জখম

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রতিবেশির মারামারি ঠেকাতে যেয়ে নবতিপর (নব্বই-এর অধিক বয়স) বৃদ্ধাসহ দুজন গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় ওই বৃদ্ধাসহ আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত দুজন হলেন- গোয়ালবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলীর স্ত্রী সফুরা খাতুন (৯২) ও একই এলাকার শাহাবুলের স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)।

                স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে গোয়ালবাড়ী গ্রামের মাহাবুল নামের এক ব্যক্তির ছাগল তারই প্রতিবেশি এনামুলের বাড়িতে যাওয়া নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে দুজনই দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এই সংঘর্ষ ঠেকাতে গেলে নবতিপর সফুরার মাথায় দায়ের কোপ লেগে গুরুতর জখম হয়। একই সময় আহত হয় বৃষ্টি খাতুন নামের অপর এক নারী।

                চুয়াডাঙ্গা সদর হাপসতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা আহত এক বৃদ্ধাসহ দুই নারীকে জরুরি বিভাগে নেয়। আহত দুজনের মধ্যে বৃদ্ধা নারীর মাথায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী