সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজোয়ানা নাহীদ, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, কৃষি অফিসার সোহেল রানা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) একরামুল হোসেন।

উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হোসেনের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আসাদুল হক মিকা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ‘তরিকুল ইসলাম, সিলন আলী, মুন্সি ইমদাদুল হক, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম পাল, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সরকারি কলেজের প্রভাসক জিয়াউর রহমান, পল্লি সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ফিরোজুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হক প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী স্বসস্ত্র আনছার ক্যাম্প স্থাপনের দাবী তুলে ধরেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী