সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালোবাসার বন্ধন দর্শনার উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
ভালোবাসার বন্ধন দর্শনার উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় অসহায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দুমুড়হুদা উপজেলার দর্শনা পূর্ব রামনগর সরকাার প্রাথমিক বিদ্যালয় ও শান্তিনগর দে: না: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসার বন্ধন দর্শনা’।

এসময় উপস্থিত ছিলেন ভালোবাসার বন্ধন দর্শন-এর উপদেষ্টা রাসেল আহমেদ শাওন (শিক্ষক), তাজউদ্দীন আহম্মেদ তাজ, সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নূরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, নির্বাহী সদস্য আমিনুর রহমান, সদস্য ওমি, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাংবাদিক আহসান হাবীব মামুন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী