সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:

ঝিনাইদহে হত্যাচেষ্টার মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ সদর থানার হামদাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)। আটককৃত আসামী ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে মো. আলম হোসেন (৪৪)। র‌্যাব জানায়, ঝিনাইদহ সদর থানার ১০/০১/২০২২ তারিখের ১৩ নম্বর মামলার ধারা ৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড-এর হত্যাচেষ্টা মামলার ১ নস্বর পলাতক আসামী আলম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদাহ মোড় এলাকায় অবস্থান করছে। এমতাবস্থায় সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল দুপুর ২টা ৪০মিনিটে র‌্যাবের আভিযানিক দল গোপনে হামদাহ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী