সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিবন্ধীদের সহযোগিতা করা একটি বড় সামাজিক কাজ

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২২ ইং
প্রতিবন্ধীদের সহযোগিতা করা একটি বড় সামাজিক কাজ

কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার বললেন, প্রতিবন্ধীদের পেছনে আমাদের শ্রম দিতে হবে         

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ২৫ জন প্রতিবন্ধীর মাঝে ২৫টি হুইল চেয়ার প্রদান করেছে তারাদেবী ফাউন্ডেশন। গতকাল রোববার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পুরাতন পান্না সিনেমা হল প্রাঙ্গনে এ হুইল চেয়ার প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ারগুলো তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃতী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীদের সহযোগিতা করা একটি বড় সামাজিক কাজ। তারাদেবী ফাউন্ডেশন সবসময় দেখি মানুষের কল্যাণে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে। অনেক সময় আমি নিজেও অনেক সাহায্যপ্রার্থীকে এখানে পাঠাই। এভাবেই সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তারাদেবী ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করছে। তারাদেবী ফাউন্ডেশন যেন এ জেলার প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়া ও সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে।

সভাপতির বক্তব্যে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, প্রতিবন্ধীদের পেছনে শ্রম দিতে হবে। এ ধরনের উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- খুলনা চেম্বার অব কর্মাসের পরিচালক কাজী মাসুদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ায়েচ কুরুনি টিটো, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, অটিস্টিক স্কুলের পরিচালক কাওসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী