রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
মেহেরপুর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইনস ড্রিলসেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রফিকুল আলমের সভাপতিত্বে সভার শুরুতে সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করা হয়।

সুপার বলেন, পুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। পুলিশ যে দিন-রাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে সেটা সাধারণ মানুষকে উপলব্ধি করাতে হবে। তিনি আরও বলেন, মানুষ থানায় আসে খুব বিপদে পড়ে। তাই থানায় সেবা নিতে আসলে প্রত্যেক মানুষকে কোনো রকম হয়রানি ছাড়াই সেবা দিতে হবে। পুলিশ যে জনগণের বন্ধু, সেটা আপনাদের (পুলিশের) আচার-ব্যবহার ও কাক্সিক্ষত সেবা প্রদানের মাধ্যমেই জনগণের বিশ্বাস অর্জন করতে হবে।

এছাড়াও কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার প্রমুখ। পরে পুলিশে বিভিন্ন সময়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ