সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
জীবননগরে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

জীবননগর অফিস : জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ আনারুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী সদরপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সদরপাড়া গ্রামের আনসার মন্ডলের ছেলে।

জানা গেছে, জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জীবননগর থানাধীন সদর পাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ এক দল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি আব্দুল খালেকের নির্দেশে ওসি (অপারেশন) শেখ মাহাবুবুর রহমান ও এসআই শামীম রেজা ফোর্স নিয়ে সদরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আনারুল ইসলামকে (৩৫) আটক করে। আটককৃতের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী